Please add item to the cart first
Home / শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ / ইমাম মাহদী (আহলুস সুন্নাহর আকীদা ও সংশয়বাদীদের খণ্ডন)

ইমাম মাহদী (আহলুস সুন্নাহর আকীদা ও সংশয়বাদীদের খণ্ডন)

লেখক : শায়খ আব্দুল মুহসিন আল-আব্বাদ

প্রকাশনী : মাকতাবাতুস সালাফ

বিষয় : ইসলামি গবেষণা

৳১৩০.০০

Sharing is caring, show love and share the product with your friends.



লেখক সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

লেখক পরিচিতি:

আল্লামা শায়খ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল-আব্বাদ আল-বাদর হাফিযাহুল্লাহ সমকালীন যুগের অন্যতম বিশিষ্ট সালাফি আলেম, মুহাদ্দিস ও মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক। তিনি ১৩৫৩ হিজরি (১৯৩৪ খ্রিষ্টাব্দ) সালে সৌদি আরবের জুলফি অঞ্চলে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা নিজ শহরে শেষ করে রিয়াদের \"কুলিয়্যাতুশ শরীআহ\" (ইমাম মুহাম্মাদ ইবনু সৌদ ইসলামিক ইউনিভার্সিটি)-তে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তাঁর শিক্ষক ছিলেন শায়খ আব্দুল আজিজ ইবনু বাজ, শায়খ মুহাম্মাদ ইবনু ইবরাহিম, শায়খ মুহাম্মাদ আল-আমীন আশ-শানক্বিতি প্রমুখ বিশিষ্ট আলেম।

শায়খ ১৩৭৯ হিজরিতে শিক্ষকতা শুরু করেন এবং পরে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়-এ দীর্ঘকাল হাদীস ও আকীদাহ পাঠদান করেন এবং একসময় এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসি হিসাবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি মসজিদে নববীতে নিয়মিতভাবে হাদীসের দরস দেন, যা বিশ্বজুড়ে অনলাইন মাধ্যমে প্রচারিত হয়।

তাঁর রচিত গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে আছে: শরহ সুনান আবি দাউদ, আকীদাত আহলুস স

এই বই সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ

ইমাম মাহদী-বিশ্বাস, না কল্পকাহিনি?

শেষ যামানায় ইমাম মাহদীর আগমন নিয়ে রয়েছে অসংখ্য আলোচনা, প্রশ্ন ও সংশয়। তিনি কে? তাঁর আগমন সম্পর্কে বর্ণিত হাদীছগুলো কতটা নির্ভরযোগ্য? মুহাদ্দিছ ও আহলুস সুন্নাহর আলেমদের অবস্থানই-বা কী?

এই গ্রন্থে মাহদী-সংক্রান্ত হাদীছসমূহের তথ্যনির্ভর পর্যালোচনা, মুহাদ্দিছদের মূল্যায়ন ও আলেমদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি সংশয়বাদীদের বহুল আলোচিত আপত্তিগুলো বিশ্লেষণ করে জবাব দেওয়া হয়েছে।

ইমাম মাহদী সম্পর্কে প্রচলিত সংশয় পেরিয়ে দলীলের আলোকে আহলুস সুন্নাহর আকীদা জানতে-একটি প্রামাণ্য ও গবেষণাধর্মী গ্রন্থ