আইনে রাসূল (ছাঃ) দু‘আ অধ্যায়
লেখক : আব্দুর রাযযাক বিন ইউসুফ
প্রকাশনী : তুবা পাবলিকেশন
বিষয় : দোআ ও যিকর
৳১৪০.০০
Sharing is caring, show love and share the product with your friends.
আব্দুর রাযযাক বিন ইউসুফ
চেয়ারম্যান, নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন
পরিচালক, আল-জামি\'আহ আস-সালাফিয়্যাহ নারায়ণগঞ্জ ও রাজশাহী ।
জন্মঃ শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর উপজেলার অধীন মাওলা বক্স হাজীরটোলা গ্রামে এক ধার্মিক পরিবারে জন্ম গ্রহন করেন। পড়াশোনাঃ এলাকার মক্তবে শিক্ষা জীবনের হাতে খড়ি হওয়ার পর তিনি নাচোল চাঁপাইনবাবগঞ্জ মাদরাসা থেকে হাদীসের অন্যতম কিতাব মিশকাত শরীফ পর্যন্ত পড়েন। তারপর উচ্চ শিক্ষার আশায় ভারত গমন করেন এবং উত্তর প্রদেশের দারুল উলুম মউনাথভাঞ্জান থেকে দাওরা হাদীস শেষ করেন। তিনি দুই বার দাওরা হাদীস শেষ করেছেন। তারপর দেশে ফিরে কর্ম জীবনের পাশাপাশি ফাজিল ও কামিল পরীক্ষায় অংশ গ্রহন করেন। তিনি হাদীস ও তাফসীরনিয়ে ১ম বিভাগে কামিল পাশ করেন।
আর তিনি সারা দেশে ইসলামী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি মানসম্মত প্রতিষ্ঠান গড়ার কাজ করে যাচ্ছেন।
দু’আ হচ্ছে এক জন মুমিনের ঢাল স্বরূপ। দু’আর সাহায্যেই মুমিন তার জীবন সংগ্রামে লড়াই করে যায়। কঠিন শক্তিধর পারমাণবিক বােমার বিপরীতেও মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হতে পারে দু’আ। কেননা দু’আর মাধ্যমে এমন পরাক্রমশালী সত্ত্বার সাহায্য চাওয়া হয় যিনি অনাদি, অনন্ত, পরাক্রমশালী এবং সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তার মত এক জন সত্তা যদি আপনাকে সাহায্য করেন তাহলে পৃথিবীর আর কোনাে শক্তি আপনাকে কোথাও পরাস্ত করতে পারবে না। এই জন্য ইসলামে জীবনের প্রতিটি পদে রয়েছে দু’আ। শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের লিখিত এই বইটি বাংলা ভাষায় দু’আর বৃহত্তম সংকলন। তিনি অত্র গ্রন্থে শুধুমাত্র ছহীহ ও হাসান হাদীছের দুআগুলাে সংকলন করেছেন। কোনাে যঈফ হাদীছের দু’আ অত্র বইয়ে নেই।
বইটির বিশেষ আকর্ষণ হচ্ছে ‘হাত তুলে দু’আর বিবরণ অধ্যায়টি। এ অধ্যায়ে হাত তুলে দু’আ করার পক্ষে পেশকৃত যঈফ ও জাল হাদীছসমূহের পাশাপাশি এ সম্পর্কে পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের বক্তব্য উদ্ধৃত হয়েছে। সেই সাথে যে সকল স্থানে হাত তুলে দুআ করার আদব বা বৈশিষ্ট্য, কুরআন মাজীদ হতে গুরুত্বপূর্ণ দু’আসমূহ প্রভৃতি অধ্যায়গুলাে গুরুত্বের দাবী রাখে।
Related Products
কে বড় ক্ষতিগ্রস্ত?
৳১৭০.০০
সদাচরণ
৳১০০.০০
বক্তা ও শ্রোতার পরিচয়
৳৮০.০০
মরণ একদিন আসবেই
৳১৫০.০০
তাফসীর কি মিথ্যা হতে পারে?
৳১৪০.০০
পোশাক
৳৭৫.০০
তাওযীহুল কুরআন ৩০ তম পারা
৳৩৮০.০০
কে বড় লাভবান?
৳১৬০.০০
হজ্জ ও উমরা
৳১০০.০০
আদর্শ পুরুষ
৳১৬০.০০