সমলিঙ্গের প্রতি আসক্তি মানবতার ভয়াবহ বিপর্যয়
লেখক : আব্দুল আলীম বিন কাওছার মাদানী
প্রকাশনী : মাকতাবাতুস সালাফ
বিষয় : ইসলামি গবেষণা
৳১১০.০০
Sharing is caring, show love and share the product with your friends.
লেখক পরিচিতি
আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী লেখক আনুমানিক ১৯৮৫ সালে যশোরের কেশবপুর উপজেলার বায়সা (নূরপুর) গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কাওছার আলী ছিলেন এলাকার নামকরা সৎ, আমানতদার ও পরহেযগার মানুষ।
আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী থেকে ২০০১ সালে দাখিল ও ২০০৩ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের একাধিক বিভাগে ভর্তির সুযোগ পেয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। একই বছর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে পরিচালিত মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তির সুযোগ পান। অন্যদিকে, একই বছর আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর অধীনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। ফলে সব ছেড়ে মদীনায় পাড়ি জমান। সেখান থেকে বি. এ (হাদীছ অ্যান্ড ইসলামিক স্টাডিজ); উচ্চতর ডিপ্লোমা (ইসলামী আইন, রাজনীতি ও বিচারব্যবস্থা) এবং এম. এ (ইসলামের ইতিহাস ও নবী-এর জীবনচরিত) সম্পন্ন করেন। এর বাইরে দেশে ও সউদী আরবে প্রায় ১০টি প্রশিক্ষণে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেন।
দেশে ফিরে শিক্ষকতা, লেখালে
সমলিঙ্গের প্রতি আসক্তি: মানবতার ভয়াবহ বিপর্যয় আজকের পৃথিবীতে আধুনি-কতার ছদ্মবেশে এমন এক জীবনধারা ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা কেবল নৈতিকতার পরিপন্থীই নয়, বরং মানব সভ্যতার অস্তিত্বের জন্যও হুমকি।
\'সমলিঙ্গের প্রতি আসক্তি\' কেবল একটি ব্যক্তিগত পছন্দ নয়; এর গভীরে লুকিয়ে আছে সামাজিক ও মনস্তাত্ত্বিক বিপর্যয়। এটি এমন এক পাপ, যা দেখে বনের পশুরাও লজ্জা পায়।
মানুষ যখন তার রবের দেওয়া ফিতরাত বা স্বভাবজাত প্রকৃতিকে অস্বীকার করে, তখন সে পশুর স্তরের চেয়েও নিচে নেমে যায়। কেন আজ সমলিঙ্গের প্রতি আকর্ষণ বিশ্বব্যাপী একটি \'অধিকার\' হিসেবে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে? এর পেছনের নীল নকশা কী? তরুণ প্রজন্মের অবক্ষয় রোধে আমাদের করণীয় কী?
সমসাময়িক প্রেক্ষাপটে সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুর চুলচেরা বিশ্লেষণ এবং এই ফেতনা থেকে নিজেকে ও পরিবারকে রক্ষার এক অনন্য গাইডবুক-\'সমলিঙ্গের প্রতি আসক্তি: মানবতার ভয়াবহ বিপর্যয়\'। কুরআন, সুন্নাহ ও সালাফদের নির্দেশনার আলোকে এই মরণব্যাধি থেকে বাঁচার কার্যকর উপায় নিয়ে রচিত হয়েছে এই গ্রন্থটি। এটি কেবল একটি বই নয়, বরং হারানো সঠিক পথে ফিরে আসার দিশারী।
Related Products